
নাজনীন হাসান (চুমকি) একজন বাংলাদেশী মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী। সেই সাথে তিনি চিত্রনাট্যকার, চিত্রপরিচালক এবং উপস্থাপকও। তার জন্ম এবং বেড়ে ওঠা বাংলাদেশের পশ্চিমাঞ্চলের জেলা ‘চুয়াডাঙ্গায়’, যা ছিল বাংলাদেশের প্রথম রাজধানী। ১৯৯২ সালে তিনি যুক্ত হন ‘অরিন্দম সাংস্কৃতিক সংগঠন, চুয়াডাঙ্গা’তে তারপর থেকে থিয়েটারে পথচলা শুরু। ১৯৯৬ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (তৎকালীন জগন্নাথ কলেজ) রাষ্ট্রবিজ্ঞানে এম.এ. ভর্তি হন এবং অভিনয়ের জন্য রাজধানী ঢাকায় চলে আসেন। ঐ একই বছর থিয়েটার গ্রুপ ‘দেশ নাটকের’ সদস্য হন। ১৯৯৯ সালে, তিনি টিভিতে আতœপ্রকাশ করেন ‘যেতে যেতে অবশেষে’ সিরিয়াল নাটকে অভিনয়ের মাধ্যমে। তার আগে ১৯৯৭ সাল থেকে বিভিন্ন প্রোডাক্টের মডেল হিসেবে কাজ করেন। প্রথম সিনেমা তানভীর মোকাম্মেল-এর লালন’। এরপর ২০০৬ সালে, তিনি কাজী মোরশেদ এর ‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয় করে ‘শ্রেষ্ঠ অভিনেত্রী’ হিসেবে “জাতীয় চলচ্চিত্র পুরস্কার” অর্জন করেন এবং ২০১৩ সালে “একই বৃত্তে” চলচ্চিত্রের জন্য সম্মানীত সমালোচকদের বিবেচনায় পছন্দের সেরা চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে “মেরিল প্রথম আলো পুরস্কার” অর্জন করেন। ২০১১ সালে দেশ টিভি প্রযোজিত নাটক ‘যে জীবন দোয়েলের, ফড়িংয়ের’ মধ্য দিয়ে পরিচালক হিসেবে কাজ শুরু করেন। ২০০৩ সাল থেকে অদ্যাবধি নাটক রচনা করে চলেছেন। নিয়মিত তিনি মঞ্চে, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি পরিচালনা, চিত্রনাট্য রচনা ও উপস্থাপনাতেও সমান ভাবে নিরলস কাজ করে চলেছেন।
নাট্য নির্দেশক ও নাট্যকার হিসেবে কাজ
খন্ড নাটক
০১. যে জীবন দোয়েলের, ফড়িংয়ের (কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা)
০২. প্রেম প্রীতি (কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা)
০৩. প্রেম কানন (কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা)
০৪. হ্যালো কিটি (কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা)
০৫. টম বয় (কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা)
০৬. পিপলু’স শো (কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা)
০৭. পিউ একটি পাখির জীবন (কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা)
০৮. বেবি আপা (পরিচালনা)
০৯. বেবি আপা’র বর (পরিচালনা)
১০. এবং (কাহিনী ও চিত্রনাট্য)
১১. সং সওয়ারী (কাহিনী ও চিত্রনাট্য)
১২. গহীন জোৎ¯œায় শ্বেত পায়রা (কাহিনী ও চিত্রনাট্য)
১৩. সময়ে অসময়ের গল্প (কাহিনী ও চিত্রনাট্য)
১৪. সখা হে (কাহিনী ও চিত্রনাট্য)
১৫. নূপুর (কাহিনী ও চিত্রনাট্য)
১৬. মাত্র ক’দিন (কাহিনী ও চিত্রনাট্য)
১৭. বাইক ম্যান (কাহিনী ও চিত্রনাট্য)
১৮. সমুদ্দুর (কাহিনী ও চিত্রনাট্য)
১৯. আমি, তুমি এবং (কাহিনী ও চিত্রনাট্য)
২০. অন্ধকারে রঙ খোঁজা (কাহিনী ও চিত্রনাট্য)
২১. একটি আনন্দ সংবাদ (কাহিনী ও চিত্রনাট্য)
২২. হারানো আকাশ (কাহিনী ও চিত্রনাট্য)
২৩. কালো টিপ (কাহিনী ও চিত্রনাট্য)
২৪. নীলের প্রেম প্রীতি (কাহিনী ও চিত্রনাট্য)
২৫. বাইনোকুলার (কাহিনী ও চিত্রনাট্য)
২৬. দূরের আকাশ (কাহিনী ও চিত্রনাট্য)
২৭. অর্কিডের স্বপ্ন (চিত্রনাট্য) (রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা “ক্যামেলিয়া” অবলম্বনে)

